অ্যাপলের এআর হেডসেট উন্মোচন ২০২৩ পর্যন্ত পেছালো

১৬ এপ্রিল, ২০২২ ২১:৪০  
আসি আসি করে আসছে না অ্যাপলের এআর হেডসেট। এখন পর্যন্ত বেশ কয়েকবার উন্মোচনের তারিখ পিছিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। সর্বশেষ পাওয়া খবর মতে, আবারও উন্মোচনের তারিখ পিছিয়ে আগামী বছরের প্রথমদিকে ডিভাইসটি আলোর মুখ দেখতে পারে। খবর জিএসএম এরিনা। এর আগে চলতি বছরের শেষের দিকে এআর হেডসেট উন্মোচনের কথা ছিলো। খুব বেশি না পেছালেও অ্যাপলপ্রেমীদের কাছে সেটি সুখকর নয়। বর্তমানে সাপ্লাই চেইনের সমস্যা রয়েছে। অ্যাপল হয়তোবা চাইছেনা যে, সীমিত সংখ্যক স্টক নিয়ে কোম্পানিটির প্রথম এআর ডিভাইস বাজারে আসুক। প্রথম বছরে ১০ থেকে ১৫ লাখ ডিভাইস বিক্রির প্রত্যাশা করা হয়েছে, যদিও এটি খুবই উচ্চাভিলাসী প্রত্যাশা। ডিবিটেক/বিএমটি